
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উইজডম ভ্যালী স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আজকের পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মো. কামাল হোসেনের মাতা সুফিয়া বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি গত ২৮ মে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবির পরীচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ডাক্তার নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, চার কন্যা ও তিন ছেলেসহ অসংখ্য শোভাকাঙ্ক্ষি ও স্বজন রেখে গেছেন।
কামাল হোসেনের পিতা সোহরাব আলী আকন্দ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তিনিও করোনা পজিটিভ বলে জানিয়েছেন চিকিৎসক। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত সুফিয়া বেগম ছেলে মো. কামাল হোসেন।
বাসাইলসংবাদ/ ০৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




