
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে নিজ বাড়ির পাশে বংশাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পূর্বপাড়া এলাকার প্রবাসী আব্দুস সামাদের ছেলে।
নিহতের প্রতিবেশী শিপন মাষ্টার ও স্থানীয়রা জানান, সকাল থেকে শিশু আব্দুল্লাহকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে খবর আসে বাড়ির পাশে বংশাই নদীতে শিশুটি ভেতে উঠেছে। পরে শিশুটির পরিবার স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. আরিফ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবার তার লাশ বাড়িতে নিয়ে গেছে।’
বাসাইলসংবাদ/ ০৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




