
বাসাইল সংবাদ : শনিবার, ১৫ জুলাই, ২০১৭:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মীর ফরহাদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সখীপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মীর ফরহাদ ওই ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় ফরহাদকে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




