
বাসাইলসংবাদ: সোমবার, ০১জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা চাপায় আব্দুর রশিদ মিয়া নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (০১ জুলাই) দুপুরে নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ উপজেলার যাদবপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি বাসাইল উপজেলার নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষর্দীরা জানান, সকালে নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী চৌরাস্তা সড়কের পাশে ওই শিক্ষক দাঁড়িয়েছিলেন। এসময় একটি অটোরিকশার চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করে। পরে দুপুর আড়াইটার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী শিকদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/একেবি




