
বাসাইলসংবাদ: সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : কারো রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করেন ‘বিগ বস সিজন ১৩’-এর বিজয়ী শিল্পা সিন্দে। বরং প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন পাকিস্তানে গিয়ে নাচা-গানা কোনো কিছুতে কমতি রাখবেন না। পারলেও কেউ যেন ঠেকায়।
তার কথা আমি মিকা সিং না। এ ক্ষেত্রে বলব মিকা সিংয়ের প্রতি অন্যায় করা হয়েছে। তাকে জোর করে ক্ষমা চাওয়ানো হয়েছে।
উল্লেখ্য, কাশ্মীর নিয়ে উত্তেজনা তৈরির মধ্যে পাকিস্তানের করাচিতে গান গেয়ে আলোচনায় এসেছিলেন ভারতীয় শিল্পী মিকা সিং। এই কারণে ওই সময় তাকে বহিষ্কারও করা হয়। ফেডারেশন ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লোয়ি নামের একটি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেন।
পরে এই নিয়ে পুরো বিশ্বে আলোচনা-সমালোচনা শুরু হয়। কিন্তু করাচিতে মিকার গান গাওয়াকে কোনোভাবেই অপরাধ বলে মানছেন না শিল্পা সিন্দে। বরং মিকা বেশ ভালো কাজ করেছেন বলে মন্তব্যও করেছেন তিনি।
শিল্পা সিন্দে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিল্পীদের কোনো নির্দিষ্ট সীমানা থাকে না। আজ এখানে কাল সেখানে তাকে গাইতেই হবে।
বাসাইলসংবাদ/একেবি




