
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনকে নিয়ে গত সোমবার একটি জাতীয় দৈনিকে “জমি দখল ও চাঁদাবাজি করে টাঙ্গাইলের শামীম কোটিপতি, টাকায় বাগিয়ে নেয় উপজেলা যুবলীগের আহ্বায়ক ‘পদ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে একে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র আখ্যা দিয়ে বুধবার (১১ ডিসেম্বর) সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের হাজারো নেতাকর্মী অংশ নেয়।

প্রকাশিত ওই সংবাদিটতে দািব করা হয়, শামীম আল মামুন তার ক্যাডার বাহিনী দিয়ে জমি দখল, মাদক ব্যবসা, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- পরিচালনা করে আসছেন, বানিয়েছেন অঢেল অর্থ-সম্পদ। অভিযোগ করা হয় অবৈধ গ্যাস সংযোগের নাম করে তিনি কোটি টাকা কামিয়েছেন। দাবি করা হয়, তিনি টাকার বিনিময়ে উপজেলা যুবলীগের আহ্বয়াক পদ বাগিয়ে নিয়েছেন। বলা হয়, তিনি তার চাচা নান্নু মিয়াকে দিয়ে পরিবহন সেক্টর থেকে নিয়মিত চাঁদা আদায় করেন।

এসব অভিযোগের বিপরীতে প্রতিবাদ সমাবেশে বক্তব্যকালে শামীম আল মামুন প্রকাশিত সংবাদটি সম্পূর্ন উদ্দেশ্য ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, নব্য আওয়ামীলীগ ও কতিপয় লোকজন তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব করছেন। তিনি বলেন, তার যে চাচাকে দিয়ে তিনি পরিবহন সেক্টরে চাঁদাবাজি করান বলে অভিযোগ করা হয়েছে তিনি গত ২২ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। গ্যাস সংযোগ দেওয়ার নাম করে টাকা আদায়ের ব্যাপারে তিনি বলেন, কেউ যদি প্রমাণ দিতে পারে গ্যাস সংযোগের নাম করে কারও কাছ থেকে একটি টাকা নিয়েছেন বা গ্যাস সংযোগের ব্যাপারে কারও সাথে কথা বলেছেন তবে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দিবেন। শুধুমাত্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে দাবি করেন।
সে সময় উক্ত সমাবেশে উপস্থিত থেকে প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সুমন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ^াস, ভাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সিয়াম প্রমুখ।
….বাসাইলসংবাদ/একেবি




