
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : মুজিববর্ষ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, সায়েন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. পিনাকী দে, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইকবাল মাহমুদ, প্রক্টর প্রফেসর ড. সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সাধারন সম্পাদক ড. মাসুদার রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবির পাল, কর্মী মানিক শীলসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ২৯টি খেলায় ৪টি গ্রুপে ১৫টি দল অংশগ্রহণ করবে।
…বাসাইলসংবাদ/২৩ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




