
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বুধবার (২৮ নভেম্বর) বিভিন্ন দলের ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কার্য়ালয়সহ নিজ এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এরা হলেন- কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী এবং দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, জাতীয় পার্টি থেকে কাজী আশরাফ সিদ্দিকী ও রেজাউল করিম, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল লতিফ, স্বতন্ত্র প্রার্থী বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী, ন্যাশনাল পিপলস পার্টি থেকে শফি সরকার।
বাসাইলসংবাদ/একে




