
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক: ঢাকা বোর্ড আন্তঃ কলেজের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা (২০১৬-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২১ নভেম্বর) টাঙ্গাইল সরকারি এমএম আলী কলেজ (কাগমারী) মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরকারি এমএম আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার আচার্য্য।

বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক ও ক্রীড়াবিধ মোহাম্মদ সাকেরুল করিম পাপনের নের্তৃত্বে কলেজ

থেকে ৮ জন ছাত্র প্রতিযোগিতার অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে মোঃ কালাম মিয়া (একাদশ মানবিক বিভাগ) ১০০ মিটার, ২০০ মিঃ ৪০০মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হন।

মোঃ আব্দুর রহিম মিয়া (একাদশ মানবিক বিভাগ) বর্শা নিক্ষেপে তৃতীয় স্থান এবং ৪০০ মিটার রিলে দৌড়ে মোঃ কালাম মিয়া (একাদশ মানবিক বিভাগ), মোঃ আব্দুর রহিম মিয়া (একাদশ মানবিক বিভাগ), জুয়েল সিকদার (একাদশ ব্যাবসায় শিক্ষা) ও মোঃ মাসুদুর রহমান (একাদশ মানবিক বিভাগ) চ্যাম্পিয়ন হয়।
বাসাইল সংবাদ/একে




