
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসাইলে ২০০১ বন্ধু কল্যাণ ফ্যামিলির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলার কাশিল হাফিজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজংগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু জমাদার, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা, ইউপি সদস্য মীর সৈয়দ, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ, বাসাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিফাত খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ খান, সহ-সম্পাদক মো. আব্বাস, কার্যকরী সদস্য মনিরুজ্জামান মনু, সোহেল খান, জিল্লুর রহমান টিটু, লিপ্টন খান প্রমুখ। মাদ্রাসার শিক্ষার্থীদের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, উপজেলার কাশিল ইউনিয়নের কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা মিলে এই সংগঠনটি গঠন করেন। তারা ২০২০ সাল থেকে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
বাসাইলসংবাদ, ১৪ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




