
বাসাইলসংবাদ: সোমবার, ৪ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে এক বছরের সাজাপ্রাপ্তসহ চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কামরুল সিদ্দিকী (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ( ৩ জুন) বিকেলে কাশিল বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামের জামাল সিদ্দিকীর ছেলে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, কামরুল দীর্ঘদিন পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রতন হোসেনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে




