
বাসাইল সংবাদ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে শামছুন নাহার স্বপ্না যোগদান করেছেন। তিনি গত ২৫ সেপ্টেম্বর বাসাইলে ইউএনও হিসেবে যোগদান করেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তার কার্যালয়ে বাসাইল প্রেসক্লাবের সদস্যদের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই’র টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সম্পাদক এমকে ভুইয়া সোহেল, সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, এসএ টিভি’র টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেল, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম তালহা, কোষাধ্যক্ষ মো. রুবেল মিয়া, প্রচার ও দফতর সম্পাদক ও বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয়, কার্যকরি সদস্য মাসুদ রানা প্রমুখ।

তিনি জামালপুর সদর উপজেলার পাথালিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
৩০তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাসহ বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করে গত ২৫ সেপ্টেম্বর বাসাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

নবাগত নির্বাহী কর্মকর্তা
মতবিনিময়ে এ কর্মকর্তা বলেন, বাসাইলের পরিবেশ প্রকৃতি এতো বেশি আমাকে বিমোহিত করবে এখানে যোগদানের আগে ভাবীনি। সত্যিকারেই বাসাইল অত্যন্ত শান্তিপ্রিয় বলে মনে হচ্ছে। ডিজিটাল বাসাইল গড়ার প্রত্যয়ে বাসাইলের সাংবাদিক তথা সর্বস্তরের সকলের সর্বপ্রকার সহযোগীতা আমি কামনা করি। আশা করি সকলের সহযোগীতায় বাসাইলকে আরো একধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ্ ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




