
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গত ২৫ এপ্রিল ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমন খান মনির।
বাসাইলসংবাদ/ ২৭ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




