
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে মিজানুর রহমান নামের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান উপজেলার কাশিল ইউনিয়নের বন্দে ভাটপাড়া এলাকার মৃত. বছির মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব করছেন।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বন্দে ভাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মিজানুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইনশৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ, ২৫ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






