
বাসাইলসংবাদ: সোমবার, ১৪ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার ( ১৩ মে) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রাশেদা সুলতানা রুবী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার জমাদার, সমাজ সেবা কর্মকর্তা হারুনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।
বাসাইলসংবাদ/একে




