
বাসাইল সংবাদ :বুধবার, ২৬ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ গত ২৪ জুলাই থেকে বাসাইল হাজী মালেক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাব কক্ষে শুরু হয়েছে। দুইটি ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৭ জুলাই) শেষ হবে।

উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে গত ২৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, স্থানীয় সরকার বিভাগ জাইকা’র ইউডিএফ মোঃ রফিকুল ইসলামসহ অন্যরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল আহমেদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আল আমিন, গবেষনা কর্মকর্তা বায়েজিত হোসেন ও আইসিটির জেলা সহকারি প্রোগ্রামার রনজিৎ মন্ডল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন। দুইটি ব্যাচে ৩৫ জন এ প্রশিক্ষণে অংশ নেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




