
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাসাইল প্রেসক্লাব। এ উপলক্ষে প্রেসক্লাব হলরুমে সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের ২২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার বাসাইল উপজেলায় যোগদান করেন। যোগদানের ৯ মাসের মধ্যেই তিনি কানাডায় স্কলারশীপ পান।
প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদক এমকে ভুইয়া সোহেল, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম-সম্পাদক খায়রুল ইসলাম তালহা, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক এনায়েত করিম বিজয়, সদস্য মাসুদ রানা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সকল সদস্য তার হাতে বিদায়ী ক্রেষ্ট তুলে দেন। বাসাইল প্রেসক্লাবে সায়মা আক্তারের স্মৃতি রক্ষার্থে তিনি নিজ হাতে প্রেসক্লাব চত্তরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




