
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘দিকদর্শন’ নামে সেবামূলক একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল ও এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলার মাধ্যমে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।


সংগঠনটিতে সভাপতি পদে রয়েছেন আল আমিন মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে খন্দকার মাহিউজ্জামান মুন। আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী খানশুর, শিক্ষক কাদের মিয়া, সংগঠনের সদস্য খন্দকার সান, জয়, আফ্রিদি, শোভন, শাওন, হাসান ও অনিক প্রমুখ।

‘দিকদর্শন’ সংগঠনটির প্রাথমিক পর্যায়ে উদ্যোগে রয়েছে- শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানুষের ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও সচেতনার মাধ্যমে কমিউনিটির স্বাস্থ্যমান উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য মানবিক সহায়তা প্রধান, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করা। সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে- দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের কার্যক্রম পরিচালনা, বেকার যুবক এবং গৃহিনীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করা, যে কোন দুর্যোগ মোকাবিলায় ও মহামারিতে ত্রাণ ও সহযোগিতা, সচেতনতামূলক সেমিনার ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা।
বাসাইলসংবাদ, ১৯ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






