
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদরাসায় মাদানী নেসাবে পরিচালিত কিতাব বিভাগের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুর উলুম আল ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইহাতেশামুল হক নোমান।

এসময় বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি খাইরুল ইসলাম, বাসাইল শহীদ ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০৮ এপ্রিল, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






