
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র সৌজন্যে আবুল খায়ের স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার কাউলজানী ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১শ’ ৭০জন ক্ষুদে শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা সুলতানা।
‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল বলেন, ‘শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে প্রায়াত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়েরের স্মৃতিতে গত ২০১৭ সাল থেকে ‘আবুল খায়ের স্মৃতি বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। এ পরীক্ষা অব্যাহত থাকবে।’




