
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামী’র যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম, বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আফজাল হোসেন, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক আব্দুল কারীম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা শাখার সেক্রেটারি আমিদ খান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও তরুণ কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামী সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের প্রসারে দাওয়াতি কর্মকা- জোরদারের জন্য আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান নিয়ে মাঠে নেমেছি। এই দাওয়াতের কাজের মাধ্যমেই সমাজে ন্যায়, নীতি ও সত্য প্রতিষ্ঠিত হবে।’
বাসাইলসংবাদ, ২৩ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






