
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, পৌর মেয়র মজিবর রহমান,

নদী ভাঙণে ক্ষতিগ্রস্ত এক নারী আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ নিচ্ছেন
বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ।
আলোচনা সভা শেষে নদী ভাঙণে ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি পরিবারের মাঝে ৭০ হাজার ও ২০জন দগ্ধদের মাঝে ২০হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




