
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
২০১৭-১৮ অর্থ বছরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাসাইল পশ্চিমপাড়া এলাকায় কৃষকদের প্রদর্শনী সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু আদনানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার,

বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুপালী খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




