
বাসাইল সংবাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭:

এনায়েত করিম বিজয় ॥
২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার ২৭টি বিদ্যালয় থেকে ২হাজার ২শ’২১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২হাজার ৫৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
জেডিসিতে ১১টি মাদ্রাসা থেকে ৩শ’৯২ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৩শ’ ৬৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উপজেলায় জেএসসিতে পাসের হার ৯২.৭০ এবং জেডিসিতে পাসের হার ৯৪.১৩। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৮২জন ও জেডিসিতে ৬জন শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন।
উপজেলায় জেএসসিতে শতভাগ পাস করেছে বাঘিল ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়, দেউলী খন্দকার নুরে আলম উচ্চ বিদ্যালয়, ময়থা জনতা উচ্চ বিদ্যালয়, জায়েদা খানম নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
জিপিএ-৫ পেয়েছে- বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৭জন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২জন, নাইকানীবাড়ী আলহাজ হায়দার হামিদ মডেল উচ্চ বিদ্যালয় ৭, হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয় ৬, আইসড়া উচ্চ বিদ্যালয় ৫, এইচ,টি,এ,বি উচ্চ বিদ্যালয় ৫, জশিহাটী উচ্চ বিদ্যালয় ৫, পাটখাগুরী বিলকিস মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ৪, কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয় ৪, সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় ৩, মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় ৩, দেউলী খন্দকার নুরে আলম উচ্চ বিদ্যালয় ২জন। আরো কয়েকটি বিদ্যালয় থেকে একটি করে জিপিএ-৫ পেয়েছে।
জেডিসিতে শতভাগ পাস করেছে হাবলা ছালাফিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও জশিহাটী ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থারা।
জিপিএ-৫ পেয়েছে- সুন্না সম্মিলিত আলীম মাদ্রাসা থেকে ৩জন, মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসা ২জন ও কাঞ্চনপুর বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১জন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




