
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের বাসাইলে এই প্রথম বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। গত সোমবার বোর্ডটির অধীনে সানাবিয়া উলিয়া, মুতাওয়াসসিতা ও ইবতিদাইয়া শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শুরু হয়। উপজেলার কাউলজানী এলাকায় জামিয়া মাইমুনা রা. মহিলা মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে।

এদিন সানাবিয়া উলিয়া শিক্ষার্থীদের কোরআন তরজমা, মুতাওয়াসসিতা শিক্ষার্থীদের নাহবেমীর ও ইবতিদাইয়া তালিমুল ইসলাম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জামিয়া মাইমুনা রা. মহিলা মাদরাসাটির পরিচালক মৌলভী আব্দুল আউয়াল বলেন, ‘এই প্রথম কওমী মাদরাসার বাসাইল উপজেলায় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতার পর এই প্রথম বাসাইল উপজেলায় কওমী মাদরাসা একটি পরীক্ষা কেন্দ্র পেলো। এটা আমাদের জন্য বড় পাওনা।’
বাসাইলসংবাদ, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






