
বাসাইলসংবাদ: শনিবার, ০৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে তিন দিনব্যাপী আয়োজিত উন্নয়ন মেলার সমাপ্তি ঘটেছে। উপজেলা কেন্দ্রী শহীদ মিনার চত্বরে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০টি স্টলের মধ্যে স্টলের ধরণ ও মানের ভিত্তিতে তিনটিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাসাইল পল্লী বিদ্যুৎ।

ক্রেস্ট গ্রহণ করছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা
দ্বিতীয় স্থান উপজেলা কৃষি অফিস এবং তৃতীয় স্থান অধিকার করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় পুরস্কারপ্রাপ্ত স্টলসমূহের প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেন।

ক্রেস্ট গ্রহণ করছেন সমাজ সেবা কর্মকর্তা
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




