
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন আক্রান্ত ওই যুবক উপজেলার ডুমনিবাড়ী পশ্চিমপাড়ার বাসিন্দা।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘গত ২০জুন ১৬জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে ১৬টি নমুনার মধ্যে একজনের নমুনায় করোনা পজিটিভ এসেছে।’
তিনি আরও বলেন, ‘এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন। বাকি ১২জন চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, এই ১৪জন করোনা রোগীর মধ্যে ৪জন অন্য উপজেলার বাসিন্দা।
…বাসাইলসংবাদ/ ২৭ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




