
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (১৯জুন) বিকেলে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯জন। আর সুস্থ হয়েছে ১৩২জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫জনের। বাকি ২২জন করোনা রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছে।
এদিকে করোনার সব চেয়ে ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর ও কালিহাতী উপজেলা। এ তিনটি উপজেলা লকডাউনের পরিকল্পনা চলছে। আগামীকাল রবিবার (১৯ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বাসাইল রয়েছে এ তিনটি উপজেলার মাঝখানে। ফলে বাসাইলও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ডা. ফিরোজুর রহমান।
বাসাইলসংবাদ/ ১৯ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




