
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হকের মা কুলসুমজামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুন) ভোরে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। নিহতের ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক মিয়া বলেন, ‘খন্দকার কুলছুম জামানের প্রথম জানাযা গুলশান আজাদ মসজিদে ও তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচি গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহুম খন্দকার আসাদুজ্জানের কবরের পাশে দাফন করা হবে।
বাসাইলসংবাদ/ ১৯ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




