
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৬জনকে আটক করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নথখোলা ও কাজিরাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান।

জানা যায়, ঝিনাই নদীর নথখোলা এলাকা থেকে অবৈধভাবে ভেকু দিয়ে বালু কেটে বিক্রি করে আসছিল একটি মহল। পরে সেখানে অভিযান চালিয়ে বাংড়া এলাকার ছবুর মিয়া, সোনালিয়া এলাকার আমিনুর, পিচুটী এলাকার নুরু ও করটিয়া এলাকার শিপনকে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতারা পালিয়ে যায়। এসময় তিনটি ভেকু ধ্বংস করা হয়।

একইদিনে উপজেলার কাজিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ বিশু ও জাহিদকে আটক করা হয়। বিশুসহ আরও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে দাপটের সাথে অবৈধভাবে বালু কেটে বিক্রি করে আসছিল। তিনি আটক হওয়ায় স্থানীয় ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন।
নিউজ লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৩টা) আটককৃতদের বিরুদ্ধে মামলা ও জরিমানার প্রস্তুতি চলছিল।
…বাসাইলসংবাদ/০২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




