
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে দিনেদুপুরে জুয়া খেলার সময় ৫ জুয়াড়ীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেল চারটার দিকে সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউচিচালা জুয়াড়– হাকিম সিকদারের পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত ৫ জুয়াড়ী হচ্ছে সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাসমত সিকদারের ছেলে হাকিম সিকদার (৪০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সোহরাব আলীর ছেলে সেলিম মিয়া (২৮), ঘাটাইল উপজেলার সাগরদিঘী তালতলা গ্রামের মৃত জাফর আলীর ছেলে জব্বার আলী (৪৫), সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪৫) এবং মধুপুর উপজেলার বেকারপুদা গ্রামের আবদুল হামিদ মিয়ার ছেলে লাভলু মিয়া (৩০)। এ ব্যাপারে সখীপুর থানায় মামলা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন- জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৫ হাজার টাকাসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
…বাসাইলসংবাদ/০২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




