
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে আহমেদ আযম খান মন্ত্রী হওয়ায় টাঙ্গাইল জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। এছাড়া তার নির্বাচনি এলাকা বাসাইল ও সখীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে আহমেদ আযম খানের সমর্থিত বিএনপির নেতাকর্মীরা মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও তার নির্বাচনি এলাকা বাসাইল ও সখীপুরে ওইদিনই আনন্দ মিছিল বের করা হয়।
বাসাইলসংবাদ, ১৪ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






