
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে মহামায়া সংঘের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী মাইনুল আলম খান কনক।
বুধবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য মো. মাসুদ খান খোকন, সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন খান পল, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, সলিমাবাদ ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণত সম্পাদক জামিল শেখ, সলিমাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি পিন্টু তালুকদার প্রমূখ।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০২ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






