
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সম্মেলনে জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট ২৩টি ইউনিটের ২হাজার ৩২৩ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগের কথা থাকলে ভোট দেন ২১১৫ জন।

সম্মেলনে ১৩৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন। তার প্রতিদ্বন্দ্বি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ অ্যাডভোকেট আলী ইমাম তপন পেয়েছেন ৫৮৭ ভোট আর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু পান ৭৭ ভোট। এছাড়াও ১২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু পান ৭৯১ ভোট।
এরআগে সকাল ১০টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম আকুরটাকুরপাড়া ঈদগাঁ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম, ওবায়দুল হক নাছির, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। প্রায় ১৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো।
বাসাইলসংবাদ, ০২ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




