
নিজস্ব প্রতিবেদক : দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
৪২টি জেলা পরিষদের মধ্যে টাঙ্গাইল জেলা পরিষদে নিয়োগ পেয়েছেন এসএম ওবায়দুল হক নাসির।
প্রসঙ্গত, এসএম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান। এ আসনে নির্বাচিত হন বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী লুৎফর রহমান খান আজাদ।
বাসাইলসংবাদ, ১৫ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






