
নিজস্ব প্রতিবেদক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ টাঙ্গাইল প্রেসক্লাবে শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণে টাঙ্গাইল জেলার ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী ও সদর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়াম এ আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা। আগামী ১৪ ই ফেব্রুয়ারী সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হবে। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে থাকবেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক ও পিআইবির শাহ আলম সৈকত।

…বাসাইলসংবাদ/১২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




