
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের পাহাড়ি জনপদ ঘাটাইল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘাটাইল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আতাউর রহমান খান, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান শহীদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
…বাসাইলসংবাদ/১২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




