
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নের বাউসা মৌজায় সরকারি ০১ নং খাস খতিয়ানভুক্ত (১ একর) ভূমি অবৈধদখলমুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার ( ৩ আগস্ট) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম-এর উপস্থিতিতে জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা’র নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে জায়গাটি দখল মুক্ত করে সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, সরকারি ০১ নং খাস খতিয়ানভুক্ত এই জায়গায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু করতে গেলে স্থানীয় প্রভাবশালী বেদখলদার রেজাউল করিম তার পরিবারের নারী সদস্যদের সাথে নিয়ে ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করে । আজ জেলা প্রশাসক ড. আতাউল গনি স্যারের নির্দেশনায় পুলিশ সদস্যদের (নারী ও পুরুষ) সাথে নিয়ে জায়গাটি দখলমুক্ত করে ঘর নির্মাণ কাজ শুরু করা হলো।
বাসাইলসংবাদ/ ০৪ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




