
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দশী (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চান্দশী গ্রামের ফজর আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), আজহার আলীর ছেলে হারুন (৩৮), উপজেলার পুরুলি মাইজবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজিব (২২), টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা (সবুজবাগ) গ্রামের নেওয়াজ আলীর ছেলে ফরিদ হোসেন (৪০)। এসময় তাদের কাছ থেকে ২৯ গ্রাম হেরোইনসহ নগদ ৭০ হাজার টাকা পাওয়া যায়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা ঘাটাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে মাদক সরবরাহ করে। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৪ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




