
বাসাইলসংবাদ: বুধবার, ২২ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১০টার দিকে শহরের ছোট কালিবাড়ী এলাকায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ে নাঈমুল ইসলাম নাঈমকে আহবায়ক এবং এসএম সোলায়মান সুপ্তসহ ১১জনকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের জন্য ৭৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মনির শিকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এইচএম স্বাক্ষর, জেলা ছাত্রলীগের সদস্য শেখ ফরিদ, ইলিয়াস, শামীমসহ ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মী।
বাসাইলসংবাদ/একেবি




