
বাসাইলসংবাদ: শুক্রবার, ১২জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফির (৫০) পৃথিবী থেকে বিদায়ের মাত্র ৩ দিনের ব্যবধানে বিদায় নিলেন উপজেলার বহুরিয়া ইউনিয়ন ( বর্তমানে ভাওড়া ইউনিয়ন) আরেক সাবেক চেয়ারম্যান তোতা মিয়া (৬৫)। স্ট্রোকজনিত কারনে শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে মির্জাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃত্ত ছিলেন। ছিলেন তৎকালীন বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি ওই ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৭ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলুসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। আজ বাদ আছর তার গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বাসাইলসংবাদ/একেবি




