
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (৭ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, দূর্ঘটনার কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো এলেঙ্গা-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক ব্যবহার করে। পরে গাড়ি দুইটি সড়ক থেকে সরানোর পর মহাসড়কে পরিবহন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সাথে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাকটির চালক নিহত হন। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ আরও দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ, ০৭ মে, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






