
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে স্থানীয় পর্যায়ে সরকারি ক্রয় বিষয়ক সচেতনতা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) মো. আকনুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সরকারি ক্রয় বিষয়ক সচেতনতা ও অভিজ্ঞতাসহ বিভিন্ন দিক তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুবিধাভোগী, সাংবাদিক, ঠিকাদারসহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশগ্রহণ করেন।
বাসাইলসংবাদ, ০৯ মে, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






