
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬:

এনায়েত করিম বিজয়:
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটারদের স্বতঃস্ফুর্ত উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তায় গত ৩১ অক্টোবর (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থগিত হওয়া ৫নং কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূন্ন হয়েছে। মাত্র ৫৩ ভোট বেশি পেয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মির্জা রাজিক নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থী মির্জা রাজিক ৫ হাজার ৩শ ৫৫ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ রমজান মিয়া পেয়েছেন ৫হাজার ৩শ ০২ ভোট।
চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাকির হোসেন (মোটরসাইকেল) ২৪৬২ ভোট, শামীম মাহমুদ (ঘোড়া) ২২১১, দেওয়ান শহীদুল ইসলাম তৌহিদুল (রজনীগন্ধা) ২৪৩, মোঃ বারিকুল ইসলাম (টেবিল ফ্যান) ১৯, সাইফুল ইসলাম চৌধুরী (আনারস) ১৮, আলাল উদ্দিন (টেলিফোন) ১৭ ও খন্দকার লুৎফর রহমান (চশমা) ১৭ ভোট পেয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড-১ থেকে বই প্রতীক নিয়ে প্রীতিলতা সরকার ২ হাজার ৬শ ২২ ভোট, ওয়ার্ড-২ মোছাঃ আকলিমা বেগম (তালগাছ) ২ হাজার ৮৫ ভোট, ওয়ার্ড-৩ শাহানাজ (মাইক) ১ হাজার ৯শ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে সাধারণ ওয়ার্ড-১ মোঃ সিরাজুল ইসলাম খান ( টিউবওয়েল) প্রাপ্ত ভোট ৫ শ ৯৭, ওয়ার্ড-২ মোঃ আবু বকর মিয়া ( ফুটবল) ৬শ ৪৫, ওয়ার্ড-৩ মোঃ হিকমত আলী ( বৈদ্যুতিক পাখা) ৬শ ৩, ওয়ার্ড-৪ মোঃ কিতাব আলী (বৈদ্যুতিক পাখা) ১ হাজার ১শ ৪০, ওয়ার্ড-৫ মোঃ বোরহান আলী (টিউবওয়েল) ৪শ ৬৫, ওয়ার্ড-৬ মোঃ নুরুল ইসলাম ( ফুটবল) ৬শ ৪৫, ওয়ার্ড-৭ আব্দুল কুদ্দুছ মিয়া( ফুটবল) ৫শ ৩, ওয়ার্ড-৮ আক্কাছ ( মোরগ) ৬শ এবং ওয়ার্ড-৯ মীর সৈয়দ আলী ( মোরগ) ৬শ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে ৭৫.৯% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দা শারমিন সুলতানা গত ৩১ অক্টোবর রাত ৮টার দিকে সরকারি কন্ট্রোল রোম থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন।
যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয়ীদের আনন্দ ও বিজয় মিছিল না করার পরামর্শ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম ইউনিয়নের ৯টি কেন্দ্রেই পরিদর্শন করে সাংবাদিকদের বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, সকল প্রার্থী ও স্থানীয় জনগণের দায়িত্বশীল সহযোগিতায় নির্বাচন অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পূন্ন হয়েছে।
বাসাইল সংবাদ/একে




