
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বালুভর্তি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কামাক্ষার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নেধার গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল চালকের নাম হৃদয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিউল ও হৃদয় মিলে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বালুভর্তি একটি ট্রাক এসে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় রবিউল সড়কে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাকটি জব্ধ করা গেলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
বাসাইলসংবাদ/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




