
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে সকল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কাঞ্চনপুর বি. এ কামিল মাদরাসা মাঠে কাঞ্চনপুর ইউনিয়নের সকল স্কুল মাদরাসার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের সাবেক প্রফেসর আব্দুর রহিম জাহাঙ্গীর, কাঞ্চনপুর বি.এ কামিল মাসরাসার প্রধান শিক্ষক আব্দুল বাতেন, কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান আলী মিয়াসহ বিভিন্ন স্কুল ও মাদরাসা শিক্ষক, ছাত্র-ছাত্রী।
ফাইনাল খেলায় কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয় এবং কাঞ্চনপুর বি.এ কামিল মাসারাসা মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয় ২-১ গোলে জয়লাভ করে।
বাসাইলসংবাদ, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






