
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সম্মানিত সভাপতি কাজী শফিকুর রহমান লিটনকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য ও সাধারণ সম্পাদক আশরাফ পাহেলীকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নির্বাচিত হওয়ার পর থেকে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির নের্তৃবৃন্দসহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ প্রতিনিয়তই শুভেচ্ছা জানাতে আসছেন।

আশরাফ পাহেলী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দাঁয়িত্ব পালন করেন।
বাসাইলসংবাদ, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






