
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড” হিসেবে স্বীকৃতি পাওয়ায় স্বাগত জানিয়ে সারাদেশের ন্যায় বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ভাষণ প্রামাণ্য চিত্র প্রদর্শন, শোভা যাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
জানা যায়, শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক, ও ক্রীড়া ব্যক্তিত্ব, গন্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনগণ ও শিশু/ কিশোরদের অংশ গ্রহণে আনন্দ শোভা যাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হবে। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




