
বাসাইলসংবাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সিঙ্গাপুর : সিঙ্গাপুর ছাত্রলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সিঙ্গাপুরের এক অভিজাত হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেপি তালাশের সঞ্জালনায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সোহাগ মোহাম্মদ। অনুষ্ঠানের শুরুতেই সিঙ্গাপুর ছাত্রলীগের নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠান শুরুর পরে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর পরিবার ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরেজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি কে এইচ আলমিন। এসময় আরও বক্তব্য রাখেন- সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার হাবিব, সহ-সভাপতি বিজয় বিমল, সহ-সভাপতি মাসুম, সহ-সভাপতি জুয়েল, জাকির হোসেন, আবু শাহিন, সুমন হোসেন, সজিব, যুগ্ন-সাধারণ সম্পাদক রোমান মোল্লা, রুবেল, আল আমিন, প্রচার সম্পাদক শিমুল, সাহিত্য সম্পাদক প্রাঙন আহমেদ প্রমুখ। দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে সিঙ্গাপুর ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বাসাইলসংবাদ/একেবি




