

বাসাইলসংবাদ: রবিবার, ২জুন, ২০১৯:
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ( বেফাক) ৪২তম কেন্দ্রীয় পরীক্ষায় (২০১৯) মুমতায বিভাগের ইবতেদায়ী (প্রাথমিক) সমাপনী পরীক্ষায় সারাদেশের মধ্যে ১৮তম স্থান অর্জন করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে অবস্থিত জামিয়া মাইমুনা (রাঃ) মহিলা মাদরাসা। ওই মাদরাসার প্রিন্সিপাল আব্দুল আউয়াল এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ওই মাদরাসার প্রিন্সিপাল আব্দুল আউয়াল বলেন, ‘এবার ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সারাদেশের মধ্যে আমাদের মাদরাসাটি ১৮তম স্থান অর্জন করেছে।
একজন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ওই মেয়ে মেধা তালিকায় জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়াও গত বছরও একজন মেয়ে জিপিএ-৫ পায়।’
প্রসঙ্গত, এই প্রথম বাসাইলের কাউলজানীতে কওমি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এটি ২০১৪ সাল থেকে শিশু মক্তব থেকে দা’ওরা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাসাইলসংবাদ/একেবি




